লিবরা ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা

লিবরা ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০০

লিবরা ইনফিউশনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। আর ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১২৬৯ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ৩ মে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading