শেয়ারহোল্ডারদের ১২৮ কোটি টাকা লভ্যাংশ দেবে পূবালী ব্যাংক

শেয়ারহোল্ডারদের ১২৮ কোটি টাকা লভ্যাংশ দেবে পূবালী ব্যাংক

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:০০

পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ১২৮ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ৩ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হতে পারে।

১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকার পরিশোধিত মূলধনের পূ্বালী ব্যাংকের ১ হাজার ৮১১ কোটি ৯৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

এছাড়াও পূবালী ব্যাংকের ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৬০ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ৩৭০ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৮৮ টাকা। এরমধ্য থেকে ১২.৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ১.২৫ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ১২৮ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৭৭৩ টাকা বিতরন করা হবে। বাকি ২৪১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪১৫ টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রেখে দেয়া হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading