প্রধানমন্ত্রী করোনা সংক্রমণরোধের পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করছেন: স্বাস্থ্য ডিজি

প্রধানমন্ত্রী করোনা সংক্রমণরোধের পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করছেন: স্বাস্থ্য ডিজি

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:২০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলার পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করছেন তাতে ভুল হওয়ার অবকাশ নেই। তারপরও আমরা মানুষ। ভুলের ঊর্ধ্বে না, আমাদেরও ভুল-ত্রুটি হতে পারে। কিন্তু মহামারীর এই সময়ে আপনারা যদি আমাদের এমন বিরূপ সমালোচনার মুখোমুখি করেন, তাহলে আমাদের মনোবল ভেঙে যাবে। এই মুহূর্তে আমরা আশা করি, আমাদের প্রতি সমব্যথী হওয়া এবং আমাদের সঠিক দিক-নির্দেশনা দেওয়া।

বুধবার, ১৪ এপ্রিল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খুরশীদ।

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু বিষয় নিয়ে গণমাধ্যমে সমালোচনা দেখে ক্ষোভ জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। কঠোর লকডাউনের মধ্যে বুধবার সরকারি ছুটির দিনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, এই ধরনের সমালোচনায় অধিদপ্তরের কর্মীদের মনোবল ভেঙে যাবে।

সমালোচনার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, বসুন্ধরা আইসোলেশন সেন্টার উধাও করে দেওয়া হয়েছে- এমন সংবাদের ‘উধাও’ শব্দের মধ্যে একটা ‘অপমানজনক’ ব্যাখ্যা আছে। আমরা সেটা বলতে চাইনা। উনি কী বোঝাতে চেয়েছেন, উনি জানেন না। আমরা বলেছি বসুন্ধরা আইসোলেশন সেন্টার যে প্রেক্ষিতে তৈরি করা হয়েছিল সেই প্রেক্ষিত বিদ্যমান ছিল না… সেখানে অনেক মূল্যবান যন্ত্রপাতি ছিল, বিছানা ছিল। সারা দেশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে দিয়েছি। ওই আইসোলেশন সেন্টারে প্রতিদিন ৬০ লাখ টাকা খরচ হত। এখানে ১৫ থেকে ২০ জনের বেশি রোগী থাকত না। কিন্তু সব মিলিয়ে ১ হাজারের বেশি জনবল নিয়োজিত ছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading