ক্ষমা চাইতে বলা নিয়ে শাহরুখের টুইটের জবাব দিলেন রাসেল

ক্ষমা চাইতে বলা নিয়ে শাহরুখের টুইটের জবাব দিলেন রাসেল

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ২৩:০০

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ছিল ৪ উইকেটে ১২২। শেষ পাঁচ ওভারে ছয় উইকেট হাতে রেখে প্রয়োজন ৩১ রান। এমন ম্যাচেও হারের পর শাহরুখ টুইটারে লিখেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত সব ভক্তের কাছে ক্ষমা চাই বলা উচিত কলকাতা নাইট রাইডার্সের।’

ম্যাচ শেষে শাহরুখের এই টুইট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাসেল বলেছেন, ‘হ্যাঁ, আমি ওই (শাহরুখের) টুইটে সহমত। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট খেলা। খেলা শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয় এখানে।’ মাত্র ২ ওভারে ৫ উইকেট নেওয়া উইন্ডিজ ক্রিকেটার দুইবার জীবন পেয়েও শেষ পাঁচ ওভারে মারতে পারেননি একটিও বাউন্ডারি। শেষ ওভারে ট্রেন্ট বোল্টকে ফিরতি ক্যাচ দেন ১৫ বলে ৯ রান করে।

দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে বলে রাসেল মনে করেন না, ‘আমি মনে করি এখনও আমরা আত্মবিশ্বাসী। আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম এবং ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হথাশ কিন্তু এটাই তো শেষ নয়। কেবল দ্বিতীয় ম্যাচ খেলছি আমরা এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো।’

শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার অভিজ্ঞতা আগেও হয়েছে জানালেন কলকাতার এই অলরাউন্ডার, ‘এটাই তো ক্রিকেট। আমি শতাধিক টি-টোয়েন্টি খেলেছি এবং কিছু ম্যাচ দেখেছি যেখানে চালকের আসনে থাকা দল হঠাৎ করে বেশ কয়েকটি উইকেট হারায়। তাতে জয়ও হাতছাড়া হয়। আজ রাতে তেমন কিছু হয়েছে। এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অবশ্যই ভালো করবো। ছেলেদের ওপর আমার বিশ্বাস ও ভরসা আছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading