৪ কোম্পানির পর্ষদ সভা ২৯ এপ্রিল

৪ কোম্পানির পর্ষদ সভা ২৯ এপ্রিল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১১:৫৫

বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) ঘোষণা করেছে কোম্পানি ৪টির পরিচালনা পর্ষদ সভা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই’র তথ্যে জানা যায়, ওই দিন বেক্সিমকোর বেলা ৩টায়, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের দুপুর আড়াইটায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকেল ৪টায় ও শাইনপুকুর সিরামিকসের বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া কোম্পানি ৪টির সভায় ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিক বা নয় মাসের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদের সম্মতিতে তা প্রকাশ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading