বিদেশের মাঠিতে প্রথম টেস্ট শতক মুমিনুলের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১২:৪৫
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি ও বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন মুমিনুল হক।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেলেন মুমিনুল, শ্রীলঙ্কার বিপক্ষে যা তৃতীয়। ৬৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শতকের দেখা পান এ ব্যাটসম্যান।
২২৪ বল খরচ করে শতকের দেখা পান অধিনায়ক মুমিনুল। এ সময় ৯টি চার মারেন। এছাড়া তৃতীয় উইকেট জুটিতে তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ১০৩ ও নাজমুল হোসেন শান্ত ১৫০ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে প্রথম দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০২ রান করে টাইগাররা। ১২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান্ত। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬৪ রান করেন অধিনায়ক মুমিনুল হক। তবে দুর্দান্ত ব্যাটিং করা তামিম ইকবাল ৯০ রানে আউট হন।প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক।

