ডিএনসিসির করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ রোগীর মৃত্যু

ডিএনসিসির করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ রোগীর মৃত্যু
ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৩:১৫

ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চতুর্থ দিন পর্যন্ত ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ৯০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, যারা এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গিয়েছেন, তাদের অধিকাংশই বয়োবৃদ্ধ। যাদের বয়স ৬৫ থেকে ৭৫ বছর। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিন জন ঢাকার এবং চার জন ঢাকার বাইরে থেকে আসা রোগী।

নাসির উদ্দিন বলেন, হাসপাতাল চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলাগুলো থেকে আসা রোগীদেরকেই অগ্রাধিকার দিচ্ছি। আর যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি, ট্রান্সফার হয়ে এই হাসপাতালে আসছেন, তাদেরকে নিরুৎসাহিত করছি। আমরা আসলে চাই দূর-দূরান্ত থেকে আসা যেসব রোগী কোথাও জায়গা পাচ্ছেন না, ভর্তি হতে পারছেন না, তাদেরকেই চিকিৎসার সুযোগ করে দিতে।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশের করোনা রোগীরা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading