সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের

সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৪০.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (২১ এপ্রিল) ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৭.৫৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭.১৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৫৭ শতাংশ, তাকাফুর ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৫৫ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২২ শতাংশ বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading