ভার্চুয়াল আদালতে এক সপ্তাহে ১৩৬০৭ জামিন

ভার্চুয়াল আদালতে এক সপ্তাহে ১৩৬০৭ জামিন
আইন আদালত । আদেশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:৫৫

দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরুর পর ভার্চুয়ালি সীমিত পরিসরে চলা দেশের অধস্তন আদালত থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৬০৭ বন্দি জামিনে মুক্ত হয়েছেন।

গত বুধবার (১২ এপ্রিল) থেকে সাত কার্যদিবসে ভার্চুয়াল প্লাটফর্মে শুনানি করে এসব বন্দিদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধকল্পে গত ১২ এপ্রিল থেকে সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন আবেদন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি ভার্চুয়ালি হচ্ছে।

“গতকাল (বুধবার) পর্যন্ত সাত কার্যদিবসে ২৩ হাজার ৭৮৪টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৩ হাজার ৬০৭ জন হাজতী ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।”

এর মধ্যে গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ জন ও ২১ এপ্রিল অর্থাৎ বুধবার এক হাজার ৩৪৯ জন জামিন পেয়েছেন বলে জানান হাই কোর্ট বিভাগের এ বিশেষ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading