বাহাউদ্দীন নাছিমের শ্বাশুড়ীর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ০৯:১৫
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমের শাশুড়ী ও স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরী রিতা’র মা আনোয়ারা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আনোয়ারা চৌধুরী বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০ঃ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

