রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের রক্তাক্ত লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের রক্তাক্ত লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ০৪:০০

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরের একটি ক্যাম্প থেকে তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালিকা।

নিহত রোহিঙ্গারা হলেন—কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। রাতে ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকার একটি ঘর থেকে দুই নারীসহ তিন জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ‘উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading