জনতা ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জনতা ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ২২:৩০

জনতা ইন্সুরেন্স সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। আগের হিসাব বছরে যার পরিমাণ ছিল ৬০ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ২২ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading