কর্মহীন ও অসহায়দের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:৩০
আগলা ও বাহ্রা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, চিনি, আলু, তেল, পেঁয়াজ, নুডলস ও খেজুর।
শনিবার (২৪ এপ্রিল) ঢাকা জেলার দোহার উপজেলায় আগলা বাজার, আগলা ইউনিয়ন পরিষদ ও বাহ্রা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হওয়ার পথে দূর্বার গতিতে এগিয়ে চলছে। বৈশ্বিক করোনা মহামারী ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়কে জয় করে নিরবিচ্ছিন্ন ভাবে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘করোনার ভয়কে জয় করে নিরবিচ্ছিন্নভাবে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।’
নির্মল গুহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যরা বিএনপি জামাতের ইন্ধনে হেফাজতে ইসলামের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট চালিয়ে জাতিকে ভয়ংকর আস্ফালন ও ধৃষ্টতা দেখিয়েছে।
তিনি বলেন, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। সাম্প্রদায়িক অপশক্তি কে বাংলার মাটি থেকে চিরতরে নির্মুল করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও সেওচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বের বুকে বাংলাদেশ একটি গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই দেশ স্বাধীন করেছেন।

স্বাধীনতার পরাজিত শত্রু ৭৫ ও ২১ শে আগস্টের খুনীচক্র সবসময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আফজাল বাবু বলেন, সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য হেফাজত ইসলাম নামধারী উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর নেতা বাবুনগরী ও মামুনুল হক গংদের নেতৃত্বে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলাকালে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট ও বর্বোরচিত তান্ডবলীলা চালিয়েছে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না। বাংলাদেশে কোন উগ্র ব্যবসায়ীর স্থান হবে না। যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা রুখে দেওয়া হব।
বিএনপি জামাত হেফাজতের অপতৎপরতা রুখে দিতে সবসময় সজাগ থাকার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে আফজাল বাবু আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোন ঝুঁকি নিতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় প্রস্তুত আছে।

