মুখে শ্বাস দিয়ে করোনাক্রান্ত স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা স্ত্রীর
উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট ২১:০০
ইন্ডিয়ারর উত্তর প্রদেশের আগ্রার এলাকার বাসিন্দা রেণু সিঙ্ঘল। করোনাভাইরাসে আক্রান্ত স্বামীর প্রবল শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন এই গৃহবধূ। কিন্তু পথিমধ্যেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা হয়তো বুঝতে পেরেছিলেন রেণু। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ আর রক্ষা হয়নি। রেণুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিঙ্ঘল।
সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালের বাইরে নির্মম এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
ঘটনার একটি ছবি আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট টুইট করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ইন্ডিয়ার করোনাভাইরাস ও অক্সিজেন সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।
ইন্ডিয়াজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

