৬ কোম্পানির ইপিএস প্রকাশ

৬ কোম্পানির ইপিএস প্রকাশ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক ছিল আজ সোমবার (২৬ এপ্রিল)। এর মধ্যে দুটি কোম্পানি সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বাকী ৬ কোম্পানি সর্বশেষ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

পাঠকদের সুবিধার্থে ওই ৬ কোম্পানির আর্থিক ফলাফল সংক্ষেপে উপস্থাপন করা হল-

আইএফআইসি ব্যাংক- হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৭ পয়সা।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার- চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ২০ পয়সা। কন্টিনিউয়িং অপারেশন হিসেবে গত বছরের এই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৯৫ পয়সা। আর শুধু কোম্পানির হিসাবে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৯৭ পয়সা।

ইজেনারেশন- চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৪ পয়সা।

পেনিনসুলা চিটাগং- হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪১ পয়সা ছিল।

সি পার্ল বিচ রিসোর্ট- হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা।

আনোয়ার গ্যালভানাইজিং- হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading