১০ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ব্যাংক

১০ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ব্যাংক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ২২:৩০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছর সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৪০ পয়সা ছিল। অন্যদিকে আলোচিত বছরে এককভাবে ইসলামী ব্যাংকের ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৩১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading