৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটেও বিধিনিষেধ

৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটেও বিধিনিষেধ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ০০:৪০

করোনার বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধও ৫ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন,আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। তবে এই সময়ে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার, চীন, কুয়েত ও বাহরাইনে ‘বিশেষ বিবেচনায়’ পরিচালিত ফ্লাইটগুলো আগের মতই চলবে।

পাশপাশি দেশের বিভিন্ন গন্তব্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও চলাচল করবে বলে বেবিচক চেয়ারম্যান জানান।

চলমান বিধিনিষেধের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বেবিচক। পরে ২১শে এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়। এই বিধিনিষেধের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে এখন ৫ মে পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading