পাঁচ বিভাগ বইছে মাঝারী তাপপ্রবাহ: সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫

পাঁচ বিভাগ বইছে মাঝারী তাপপ্রবাহ: সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ০১:৩০

ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগসহ আট অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ্রবাহ বইছে। কিছু জায়গায় কমতে পারে তাপপ্রবাহ । এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,সীতাকুন্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ উপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা কমবে এবং রাতের তাপম্ত্রাা সামান্য বাড়বে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় বুধবার সূর্যোদয় ভোর ৫ টা২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে। বুধ ও বৃহস্পতিবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading