একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১৪ হাজার

একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১৪ হাজার

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১২:০০

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার(২৮ এপ্রিল) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৩৯০ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৩১ হাজার ৬৬০ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন আমেরিকা এ পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৩ হাজার ৩৭৮ জন মৃত্যুবরণ করেছেন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ২২ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন। মেক্সিকো মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫৪৭ জন।

প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading