বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৪৬ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৪৬ হাজার ছাড়াল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১০:০০

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৪৬ হাজার ৮০৩ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৪২২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন আমেরিকা এ পর্যন্ত ৩ কোটি ২২ লাখ ২৯ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৪ হাজার ৩২৬ জন মৃত্যুবরণ করেছেন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৫ লাখ ২১ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৮৫ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৮৭ জন। মেক্সিকো মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৯১৮ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading