ব্লক মার্কেটে ২৩ কোম্পানির শেয়ার লেনদেন

ব্লক মার্কেটে ২৩ কোম্পানির শেয়ার লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:০০

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ কোটি ৯৬ লাখ টাকা। সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক ৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে। উত্তরা ব্যাংক ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচফার্স্ট মিউচ্যুয়াল পান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিলস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading