বেক্সিমকো’র ৩য় প্রান্তিক প্রকাশ । আয়ে উল্লম্ফন, ৬৬ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ৪.৩০ টাকা!
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২০:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি বেক্সিমকো লিমিটেড সদ্য সমাপ্ত (৩১ মার্চ, ২০২১) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তিন প্রান্তিক মিলিয়ে নয় মাসে (জুলাই ২০২০ -মার্চ ২০২১) আয়ে ব্যাপক উল্লম্ফন ঘটেছে, ৬৬ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ৪ টাকা ৩০ পয়সা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয় বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল মাত্র ১২ পয়সা।
অন্যদিকে হিসাব-বছরের প্রথম তিন প্রান্তিক ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা যেখানে গত অর্থ-বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৬৬ পয়সা।

