দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৩৪১: মৃত্যু ৮৮

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৩৪১: মৃত্যু ৮৮

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:২০

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৮৮ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৩৯৩ জনে দাঁড়াল।

এর আগে বুধবার অধিদপ্তর জানায়, এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.৩৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯২৮ জন। মোট সুস্থ ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫১ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading