বেক্সিমকো সিনথেটিকসের ৩য় প্রান্তিকেও লোকসান অব্যাহত

বেক্সিমকো  সিনথেটিকসের ৩য় প্রান্তিকেও লোকসান অব্যাহত
বেক্সিমকো সিনথেটিকস

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:৩৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের লিমিটেড সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব-বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

বেক্সিমকো সিনথেটিকসের ৩য় প্রান্তিকেও লোকসানের ধারা অব্যাহত হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৭ পয়সা যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ৬৫ পয়সা।

চলতি হিসাব-বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা যেখানে গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২ টাকা ৫ পয়সা।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading