বেক্সিমকো ফার্মা’র ৩য় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.২৮ টাকা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা) সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব-বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৮ পয়সা যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ২ পয়সা।
চলতি হিসাব-বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-মার্চ’২১) ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৩ পয়সা যেখানে গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৮৪ পয়সা।

