শুভেচ্ছাদূত হলেন অপু বিশ্বাস
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:০০
প্রসাধনী পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়া’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত জাহান, চেয়ারম্যান আশরাফুজ্জামান আদনান।
ঢালিউড কুইন খ্যাত চিত্রনয়িকা অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তা ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

