করোনার ছোবলে বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে প্রিয়াঙ্কার আহবান

করোনার ছোবলে বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে প্রিয়াঙ্কার আহবান
প্রিয়াংকা চোপড়া জোনাস

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২২:৪৭

করোনার ছোবলে বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন বলিউডের নামকরা অভিনেত্রী প্রিয়াংকা চোপরা জোনাস যিনি বিয়ে করে এখন আমেরিকায় থিতু হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক ভিডিওবার্তায় প্রিয়াঙ্কা বলেছেন, ভারত আমার বাড়ি, আর সেই বাড়িতে এখন রক্ত ঝরছে…।

স্বামী নিক জোনাসের সংগে আমেরিকায় বসবাসরত প্রিয়াংকা সেদেশেও একজন তারকা। মার্কিন টিভি ও হলিউডের সিনেমা জগতে েকজন আলোচিত অভিনেত্রী। বিদেশে পড়ে থাকলেও স্বদেশ ভারতের জন্য প্রিয়াংকার মন যে এখনও কাঁদে সেটা আবার প্রমাণ হল।

ভারতের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপরা

এক মিনিটের ঐ আবেগঘন ভিডিও বার্তার পাশাপাশি প্রিয়াঙ্কা এক পোস্ট লিখেও স্বদেশের এই দুঃসময়ে নিজের মনের আকুতি তুল ধরেছেন। “ভারত আমার বাড়ি, আর সেই বাড়িতে এখন রক্ত ঝরছে…” উল্লেখ করে তিনি বলেন, “…ইনস্টাগ্রামে আমাক।।ফলো করেন ৬ কোটি ৩০ লাখ মানুষ। তাদের মধ্যে যদি এক লাখ মানুষও ১০ ডলার করে দেয়, তবে ১ মিলিয়ন (১০ লাখ) লাখ ডলার হবে। এটা অনেক বড় একটা ফান্ড। যা সরাসরি চলে যাবে ভারতের স্বাস্থ্যসেবার অবকাঠামো খাতে, (কোভিড কেয়ার সেন্টার, আইসোলেশন সেন্টার ও অক্সিজেন জেনারেটর প্লান্ট), মেডিক্যাল যন্ত্রপাতি ও ভ্যাকসিন খাতে।’

প্রিয়াংকা আকুতি জানিয়ে বলেন, ‘প্লিজ প্লিজ ডোনেট করুন। নিক ও আমি ইতোমধ্যে করেছি ও করে যাবো। সকলে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ-ই নিরাপদ নই। এরমধ্যে অনেককে সাহায্যের হাত বাড়াতে দেখছি, এটা বেশ আশা জাগানিয়া বিষয়। এই (করোনা) ভাইরাসটাকে হারাতে হবে। আর সেটা করতে সবাইকে দরকার। সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading