সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিল

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিল

উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১২:০০

বিদায়ী সপ্তাহে (২২-২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪৩.২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের । আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা বা ৩৯.৫৭ শতাংশ। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিল লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৩৩.৫০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯.৯৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯.৭৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬.৫৬ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬.১২ শতাংশ, মার্কেনটাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫.৮০ শতাংশ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ১৫.৫৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫.৩৮ শতাংশ এবং রহিমাফুড কর্পোরেশন লিমিটেডের ১৪.৩০ শতাংশ,।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading