শাইনপুকুর সিরামিকসের ৩য় প্রান্তিক প্রকাশ

শাইনপুকুর সিরামিকসের ৩য় প্রান্তিক প্রকাশ
বেক্সিমকো । শাইনপুকুর সিরামিকস

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২০:০৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেড সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব-বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের করা হয়।

কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ০৫ পয়সা।

চলতি হিসাব-বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা যেখানে গত বছরের একই সময়ে কোম্পানিরশেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০১ পয়সা।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading