কেউ কষ্ট পেলে দুঃখিত: মিষ্টি জান্নাত

কেউ কষ্ট পেলে দুঃখিত: মিষ্টি জান্নাত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৮:২০

বিয়ের খবর দিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সোমবার (৩১ আগস্ট) ফেসবুকে বিয়ের সাজে তিনটি ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। এ ছাড়া গণমাধ্যমকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

লাল লেহেঙ্গা পরে সেজেছেন মিষ্টি জান্নাত। পরেছেন ভারী গয়না। নববধূর সাজে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

পোস্টে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে সতর্কতাও দিয়েছেন মিষ্টি জান্নাত। তবে কমেন্ট বক্সে অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, বিয়েটা বেশ আগেই করেছেন। এতদিন আড়াল রেখেছেন। যদিও বরের নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু এতটুকু জানালেন, তার বর পেশায় ব্যবসায়ী। সময়মতো বরের নাম-পরিচয় সামনে আনবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তাকে দেখা গেছে ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’ ইত্যাদি সিনেমায়। যদিও অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে পারেননি। তবে ব্যক্তিগত জীবনের নানা ইস্যু এবং মন্তব্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading