করোনা: কমেছে মৃত্যু-আক্রান্তের হার, দৈনিক মৃত্যু নামল ৬০’র নিচে

করোনা: কমেছে মৃত্যু-আক্রান্তের হার, দৈনিক মৃত্যু নামল ৬০’র নিচে

উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৫৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। তিন সপ্তাহ পর দেশে এক দিনে ষাট জনের কম মৃত্যুর খবর দিয়েছে সরকার।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে করোনায় ৮৮ জন মারা যান। শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১৯টি ল্যাবে ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading