পুঁজিবাজারের ইতিহাসে ডিভিডেন্ডের সর্বোচ্চ রেকর্ড

পুঁজিবাজারের ইতিহাসে ডিভিডেন্ডের সর্বোচ্চ রেকর্ড

উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:৫০

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সাতটি হলো- রেকিট বেনকিজার, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রূপালী ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, পিপলস্ ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্স।

২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ১৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রেকিট বেনকিজার। দেশের পুঁজিবাজারে এটি ডিভিডেন্ডর সর্বোচ্চ রেকর্ড। সমাপ্ত ২০২০ হিসাববছরের কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭০ টাকা ৯৫ পয়সা।এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯০ টাকা ৫৭ পয়সা।

আগামী ২২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৬০তম বার্সীক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

এনআরবি কমার্সিয়াল ব্যাংক :সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২.৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। সমাপ্ত ২০২০ হিসাববছরে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা ছিল।

আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড:সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ছিল।

আগামী ৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৯ পয়সা।

রূপালী ইন্সুরেন্স :সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগামী ৩ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

পিপলস্ ইন্সুরেন্স :সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগামী ২৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স:সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৮৭ পয়সা।

ইস্টার্ন ইন্সুরেন্স:সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাববছরের একই সময় ৩ টাকা ৬৫ পয়সা ছিল। আগামী ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৩৩ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading