স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নতুন কমিটি

স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নতুন কমিটি

উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:৩০

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) ১৩ সদস্যের কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের প্রধান শামসুল ইসলাম।

আন্দোলন ৭১ এর স্টাফ রিপোর্টার আহসান হাবীবকে সভাপতি ও বাংলাদেশ পোস্টের সহ-সম্পাদক ইয়াসমিন আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গাজী কাইয়ুম (বিবিসি প্রতিদিন ডটকম), সাংগঠনিক সম্পাদক কাব্য সাহা (দৈনিক আলোকিত ভোর), অর্থ সম্পাদক তামান্না কাউসার (স্পট লাইট ম্যাগাজিন), দপ্তর সম্পাদক সামিয়া বিন্দু (দৈনিক বাংলা ৭১), প্রচার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপন সিকদার (রাইজিং বিডি), কার্যকরি সদস্য সাদনান সাকিব (উত্তরাধিকার ৭১ নিউজ), সুমাইয়া লতিফ (জেসিএমএস টিভি), আমিনা রহমান সুপ্তি (জেসিএমএস টিভি), সামিরা আহমেদ (বিজয় পত্রিকা), মিম আক্তার (জেসিএমএস টিভি) এবং রিফাত ঋতু (বিজয় পত্রিকা)।

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিকরণ এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেসিএমএস বিভাগের প্রধান শামসুল ইসলাম। ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, তোমরা হলে সমাজের দর্পণ, জাতির বিবেক। সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনও পিছপা হবে না।

সুজা’র নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবীর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাসও দিয়েছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading