বার্সেলোনা ছাড়ছেন না মেসি!

বার্সেলোনা ছাড়ছেন না মেসি!
লিওনেল মেসি । ফুটবল

উত্তরদক্ষিণ |রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ০০:৩০

চলমান মৌসুম শুরুর আগ থেকেই গুঞ্জন চলছে আগামী মৌসুমের পর বার্সেলোনা ছাড়ছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে স্পেনের একটি রেডিও চ্যানেল দাবি করেছে, নতুন মৌসুমেও প্রিয় ক্লাব বার্সায় থাকার সিদ্বান্ত নিয়েছেন মেসি।

ঐ চ্যানেলের দাবি, নতুন প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার সাথে গত সপ্তাহে একান্তে আলোচনা হয়েছে মেসির। সেই আলোচনায়
প্রেসিডেন্টকে মেসি আশ্বাস্ত করেছে, প্রিয় ক্লাব বার্সেলোনাতেই থাকবেন মেসি। অন্য কোনও ক্লাবে খেলতে যাওয়ার ইচ্ছা তার নেই।

তবে প্রেসিডেন্টকে আরও একটি বিষয়ে সচেতন করেছেন মেসি। তিনি জানিয়েছেন, নতুন মৌসুমে দলকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে। এজন্য নতুন ফুটবলারদের দলে ভেড়াতে হবে। এজন্য বড় অংকের অর্থ ব্যয় করার দরকার হলে, করতে হবে।

আগামী জুনে বার্সেলোনার সাথে শেষ হচ্ছে মেসির বর্তমান চুক্তি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading