বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা

বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ২০:৩০

রবিবার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। এতে এখন পর্যন্ত এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসনের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ধারে কাছে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি, যে প্রবণতা দেখছি তাতে সেখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা নেই, এবং তথ্য অনুযায়ী, পুরো ভারতে বাঙালি মুসলিমরা সবচেয়ে গরীব ও সুবিধাবঞ্চিত। ভালো, আরেকটি কাশ্মির তৈরি হচ্ছে।’

অভিনেত্রী হিসেবে দর্শকের হাততালি পেলেও ব্যক্তিগত জীবনে বেশ সমালোচিত। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করে বিতর্কে জড়ান এই অভিনেত্রী। বলিউডের নানা বিষয় নিয়ে সারা বছরই সোচ্চার থাকেন কঙ্গনা। বলিউড তারকাদের সঙ্গে তার দ্বন্দ্বের কথা কারো অজানা নয়।

এছাড়া এর আগে ইন্ডিয়ায় কৃষক আন্দোলনের সময় মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কঙ্গনা। এমনকি এ বিষয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading