ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৫৯

বৈধপথে প্রতিবছর ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকা ও সকলকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি।

ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading