গণমাধ্যমকর্মীদের পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: জি.এম. কাদের

গণমাধ্যমকর্মীদের পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: জি.এম. কাদের

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ২২:১০

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি বলেছেন, গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা, পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আবার মহামারি করোনাকালে বাংলাদেশে গণমাধ্যমের অনেক কর্মী বেকার হয়েছেন ।

রবিবার (২ মে) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ এবং বিশ্ব গণমাধ্যম কর্মীদের প্রতি অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, গেলো এক বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সৃচকে বাংলাদেশ একধাপ পিছিয়েছে, যা হতাশা ব্যাঞ্জক। রিপোর্টার্স উইদাউট বর্ডার ( আরএসএফ) ১৮০ টি দেশের ওপর বিভিন্ন সূচক বিশ্লষণ করে যে রিপোর্ট প্রকাশ করে তাতে বাংলাদেশের অবস্থান ১৫১ থেকে ১৫২ তে অবনতি হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading