শ্রমজীবী, অসহায়-কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

শ্রমজীবী, অসহায়-কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ২৩:১০

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে অসহায়, শ্রমজীবী ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার(০২ মে) বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রতিদিন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে জানিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।

মানবতার ভ্যানযোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন ও আবদুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ও খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও মেহেদী হাসান মোল্লা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading