ফিলিস্তিনে ইসরাইলের হামলা-গোলাবর্ষণ অব্যাহত: নিহত বেড়ে ১৩৭

ফিলিস্তিনে ইসরাইলের হামলা-গোলাবর্ষণ অব্যাহত: নিহত বেড়ে ১৩৭

উত্তরদক্ষিণ| শনিবার, ১৫ মে ২০২১| আপডেট ১৫:০০

শনিবার (১৫ মে) পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা ও কামানের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল। এতে করে শনিবার ভোরে হামলার ষষ্ঠ দিনে ফিলিস্তিনে শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। আর হামাসের রকেট হামলায় ৯ জন ইসরাইলি নিহত হয়েছে।

আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে চলামান হামলায় ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে ৩৬ জন শিশুও রয়েছে। একইসঙ্গে ৯২০ জন আহত হয়েছে। শনিবার ভোরে গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলের সিরিজ বোমা হামলায় দুইজন নারী ও সাতজন শিশু নিহত হয়েছে। পাথরের স্তুপরে নিচে অনেককে কবর দেওয়া হয়েছে। এছাড়াও ওমর নামের এক শিশুসহ ১৫ জন আহত হয়েছে।

এদিকে শনিবার ভোরে হামাসও কয়েকশো রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের আশদোদ শহরে এই রকেটগুলো আঘাতহানে। ফলে চলমান হামলায় এখন পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছে।

ইসরাইলের সেনা বাহিনী জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গাজায় থেকে কয়েকশো রকেট ছোড়া হয়েছে। একইসঙ্গে গাজার সীমান্তে তাদের সেনা সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলের হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনি পরিবারগুলো গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ইসরাইলের হামলা থেকে রক্ষা পেতে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading