বিজিআইসির পর্ষদ সভা ১৯ মে
উত্তরদক্ষিণ| শনিবার, ১৫ মে ২০২১| আপডেট ২৩:০০
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে জানা গেছে,সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

