গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৬:০৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী আরেক শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় গোবিন্দগঞ্জ-নাকাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাকিবুল হাসান (১৪) গাইবান্ধা শহরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। এহত নীরবকে (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীরব গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই কিশোর গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রাকিব মারা যান।

