টপটেন গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

টপটেন গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৮:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৮ মে) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি এক হাজার ২৬৫ বারে ১৯ লাখ ৭৩ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন করে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার (১৮ মে) কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading