রূপপুরে সেনা সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগে আটক ৮

রূপপুরে সেনা সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগে আটক ৮

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ০৯:৪০

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সাথে খারাপ আচরণ করায় ৮ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান।

শনিবার (২২ মে) রাতে এই ৮ যুবককে রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন ৮ নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় আটক যুবকেরা প্রবেশ করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা তাদের পরিচয় ও ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা খারাপ আচরণ করে। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ না থাকায় তাদেরকে ওই এলাকা ত্যাগ করতে বলায় যুবকেরা সেনা সদস্যদের হুমকি দিতে থাকে।

আটক যুবকরা হলেন, ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), আলাল হোসেনের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মিঠুন হোসেনের ছেলে শান্ত হোসেন (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পি হোসেন (২১) ও সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।

আতিকুর রহমান জানান, আটক যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading