শ্রীলঙ্কা ক্রিকেট দলে ৩ জন করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১০:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত শ্রীলঙ্কা দলের কোচ চামিন্দা ভাস ও দুজন ক্রিকেটার ইসুরু উদানা-শিরান ফারনান্দো । ম্যাচের একদিন আগে করা করোনা টেস্টে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এখন আরেকটি টেস্টের ফলের অপেক্ষায় আছে দলটি।
খেলোয়াড়-কোচ আক্রান্ত হওয়ায় প্রথম ওয়ানডে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। দুপুর ১টায় মিরপুর শের-ই বাংলায় ম্যাচ শুরু হওয়ার কথা।
বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস জানান, খেলা না হওয়ার কোন কারণ নেই। আইসিসির নিয়ম অনুযায়ী এখন করোনা পজিটিভ এই তিনজন খেলোয়াড়কে আইসোলোটেড করে রাখা হবে। মাঠে নামার আগে বাকি খেলোয়াড়দের টেস্ট করা হবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। এখন দেখি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি পরামর্শ আসে।

