করোনা: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু ১০৮৫৩, নতুন শনাক্ত ৫৭১৯৩০

করোনা: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু ১০৮৫৩, নতুন শনাক্ত ৫৭১৯৩০

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১১:১৫

করোনা মহামারিতে বিশ্বে ওকদিনে প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে পৌনে ৬ লাখ মানুষের।

রবিবার (২৩ মে) সকাল পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩৮০ জন। এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জনের।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ হাজার ৮৫৩ জন।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৪১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading