৪ কোম্পানির শেয়ার বিক্রির বিনিয়োগকারী নেই
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৯:০৫
চার কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর হলো : আমান ফিড, ঢাকা ডাইং, এনআরবিসি ব্যাংক এবং রিং শাইন টেক্সটাইল।
রবিবার (২৩ মে) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
ঢাকা ডাইং : ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ১৩ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
আমান ফিড: বৃহস্পতিবার আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩২.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
রিং শাইন : বৃহস্পতিবার রিং শাইন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।
এনআরবিসি ব্যাংক : বৃহস্পতিবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

