১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ২১:০০

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, রবিবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৮৮ পয়সা। সমপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪৪ পয়সা।

বীমা খাতের কোম্পানিটির আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ২ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৮ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading