সাতক্ষীরায় ইন্ডিয়াফেরত ১৭ জন করোনায় আক্রান্ত

সাতক্ষীরায় ইন্ডিয়াফেরত ১৭ জন করোনায় আক্রান্ত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ০৮:৩০

ইন্ডিয়া থেকে ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সাতক্ষীরায় ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের শরীরে ইন্ডিয়ার ভেরিয়েন্ট ভাইরাস আছে কিনা তা জানা যাবে আইইডিসিআর-এ পাঠানো নমুনার রিপোর্ট আসার পরে।

এদিকে সাতক্ষীরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী ৮৪ জন। এরমধ্যে ২৩ জন মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মেডিক্যাল আইসিইউতে এবং বাকি ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে আসা ৩৩৭ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রোগীকে রেখে বাকি ৩২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের সাতক্ষীরার মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading