চট্টগ্রামে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১২:২৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বিল থেকে বজ্রপাতে নিহত হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা পুলিশ। আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম জানা, সোমবার (২৪ মে) ভোর রাতে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বারৈয়া গ্রামের বিল থেকে আবুল কাশেম (৪০) ও মো. ইলিয়াছের লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মোবাইল ফোন বন্ধ ও রাতে বাড়ি না ফেরায় কাশেম ও ইলিয়াছকে তাদের বাড়ির লোকজন খুঁজছিল। “ভোর রাতের দিকে স্থানীয়রা একটি বিলে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দিদার বলেন, “দুইজনই নির্মাণ শ্রমিক। গতকাল রবিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা স্থানীয় একটি দোকানে বসে চা পান করেছিলেন। “ঝড় বৃষ্টি শুরু হওয়ায় তারা বিলের মাঝ দিয়ে হেঁটে দ্রত বাড়ি ফিরছিলেন। সেসময় বজ্রপাতে তারা মারা যান।”

