শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন ২৬ মে
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ০০:১০
আগামী ২৬ মে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালী সংবাদ সম্মেলন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘করোনার কারণে চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আগামী ২৬ মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন।’
প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

